উত্তরদিনাজপুর

পেট্রোল, ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের প্রতিবাদ মিছিল রায়গঞ্জে

পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ বিভিন্ন খাদ্য দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকে প্রতিবাদ মিছিল বের করে বিক্ষোভ দেখাল তৃণমূল। বৃহস্পতিবার দুপুরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার রায়গঞ্জ ডিপো থেকে মিছিলটি শুরু হয়। গরু ও মহিষের গাড়িকে সামনে রেখে এদিনের মিছিলে পা মেলান জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন এই মিছিলটি সুপার মার্কেট এলাকায় মিছিল শেষ করে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ান জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য। 

এবিষয়ে জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য জানান, দিন দিন বেড়ে চলা পেট্রোল ডিজেল সহ বিভিন্ন খাদ্য দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে তারা এদিন পথে নেমে বিক্ষোভ দেখান। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/-Ng6nP0xVqc